চিকিৎসাবিজ্ঞানে স্বীকৃত Oswestry Disability Index (ODI)-এর উপর ভিত্তি করে বাংলায় সহজবোধ্য প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে আপনার কোমর ব্যথার বর্তমান অবস্থার স্কোরিং জানুন। নিচে প্রদত্ত গাইডলাইন থেকে স্কোরিং অনুযায়ী করনীয় কি জেনে নিন।
এটি প্রাথমিক ধারণার জন্য তৈরি, কখনই চিকিৎসার বিকল্প নয়। চিকিৎসার জন্য অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
এই স্কোরিং সিস্টেমটি চিকিৎসাবিজ্ঞানে স্বীকৃত Oswestry Disability Index (ODI)-এর উপর ভিত্তি করে তৈরি। আপনার প্রাপ্ত শতাংশ (%) অনুযায়ী নিচের গাইডলাইনটি লক্ষ্য করুন:
অবস্থাঃ মৃদু সমস্যা (Minimal Disability)
করণীয়ঃ সাধারণত সঠিক দেহভঙ্গি (Posture), নিয়মিত স্ট্রেচিং এবং মেরুদণ্ডের ব্যায়ামের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন নাও হতে পারে।
অবস্থাঃ মাঝারি সমস্যা (Moderate Disability)
করণীয়ঃ আপনার কোমরের ব্যথার কারণে দৈনন্দিন কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। সঠিক রোগ নির্ণয়ের জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনে ফিজিওথেরাপি শুরু করুন।
অবস্থাঃ তীব্র সমস্যা (Severe Disability)
করণীয়ঃ আপনার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যথা কমানোর জন্য দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এমআরআই (MRI) বা অন্যান্য পরীক্ষা করানো প্রয়োজন হতে পারে।
অবস্থাঃ অত্যন্ত জটিল (Crippled)
করণীয়ঃ আপনি বর্তমানে গুরুতর অবস্থায় আছেন। আপনার মেরুদণ্ডের স্নায়ুর ওপর চাপের সম্ভাবনা রয়েছে। জরুরি ভিত্তিতে একজন অর্থোপেডিক ও স্পাইন সার্জনের পরামর্শ গ্রহণ করুন।
অবস্থাঃ বিছানাশায়ী (Bed-bound)
করণীয়ঃ এটি একটি ইমারজেন্সি অবস্থা। এই মুহূর্তে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করা প্রয়োজন।
এই ক্যালকুলেটরটি শুধুমাত্র আপনার বর্তমান শারীরিক অবস্থার একটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটি সরাসরি কোনো প্রেসক্রিপশন বা চিকিৎসার বিকল্প নয়। যদি আপনার প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা হয়, পা দুর্বল হয়ে যায় অথবা পায়ে অবশ ভাব অনুভূত হয়, তবে কোনো বিলম্ব না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।
আপনার অবস্থা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে বা অ্যাপয়েন্টমেন্ট নিতে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা চেম্বারে যোগাযোগ করুন।
ডাঃ রিয়াজ মাহমুদ, অর্থোপেডিকবিশেষজ্ঞ ও ট্রমা সার্জন; জয়েন্ট রিপ্লেসমেন্ট, স্পাইন ও আর্থ্রোস্কোপিক সার্জারি।
চেম্বারঃ ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ, ঢাকা। (বিস্তারিত জানতে ভিজিট করুন)
হোয়াটসএপঃ 01898201466