জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়, পড়াশোনা করেছেন দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে। বর্তমানে গ্রণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কনসালটেন্ট (অর্থোপেডিক সার্জারি) পদে কর্মরত আছেন। পেশাগত জীবনে তিনি স্বাস্থ্য ব্যবস্থার তৃণমূল থেকে টারশিয়ারি (উচ্চতর বিশেষায়িত) হাসপাতাল —স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরেই অত্যন্ত দক্ষতার সাথে সেবা প্রদান করেছেন। দীর্ঘদিনের এই সমৃদ্ধ অভিজ্ঞতা তাঁর পেশাগত দক্ষতাকে আরও সুদৃঢ় করেছে।
সরকারি সেবায় তাঁর রয়েছে ১২+ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ৯+ বছরেরও বেশি সময় ধরে তিনি অর্থোপেডিক ও ট্রমা সার্জারিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।
দেশে ও বিদেশে বিভিন্ন একাডেমিক ও বৈজ্ঞানিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ডাঃ মাহমুদ অর্থোপেডিক সার্জারিতে উৎকর্ষ সাধনের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছেন।
অর্থোপেডিক ও ট্রমা সার্জারি (হাড় ভাঙা ও আঘাতজনিত চিকিৎসা)
জয়েন্ট প্রতিস্থাপন বা আর্থ্রোপ্লাস্টি (হিপ ও হাঁটু প্রতিস্থাপন)
আর্থ্রোস্কোপি (হাঁটুর এসিএল, পিসিএল রিকনস্ট্রাকশন ও মেনিসকাস রিপেয়ার)
স্পাইন বা মেরুদণ্ডের সার্জারি (ডিস্ক প্রোল্যাপ্স/PLID ও স্পাইনাল ফিক্সেশন)
হাতের সার্জারি (হাত ও কব্জির বিভিন্ন জটিলতার চিকিৎসা)
কাঁধের সার্জারি (শোল্ডার বা কাঁধের আঘাত ও ব্যথার চিকিৎসা)
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেছেন
১ বছর ইন্টারশীপ সম্পন্ন করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
অর্থোপেডিক সার্জারিতে পোস্ট-গ্র্যাজুয়েশন (ডি-অর্থো) সম্পন্ন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে হ্যান্ড ও মাইক্রোসার্জারি তে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং
ফেলো - ইন্টারন্যাশনাল কলেজ অফ সার্জনস (এফআইসিএস, আমেরিকা)
ট্রেইন্ড ইন ট্রমা সার্জারি (এও এলায়েন্স, বাংলাদেশ)
জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক সার্জারি) - স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল
সহকারী রেজিস্ট্রার (হ্যান্ড ও মাইক্রোসার্জারি) - স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল
মেডিকেল অফিসার, সিভিল সার্জন (এমওসিএস) - মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়
মেডিকেল অফিসার - হরগজ ইউনিয়ন সাবসেন্টার, সাটুরিয়া, মানিকগঞ্জ
সহকারী সার্জন - জেলা হাসপাতাল, রাজবাড়ী
বিএমডিসি রেজিস্ট্রেশন নং এ-৬৩৮০৪ (যাচাই করুন)
সদস্যঃ আমেরিকান কলেজ অফ সার্জনস (মেম্বার আইডি- ০৩৮৪৩৭৪৫)
সদস্যঃ বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি
সদস্যঃ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন
সদস্যঃ শোল্ডার সোসাইটি অফ বাংলাদেশ
এলামনিঃ নটরডেম এলামনি এসোসিয়েশন
এলামনিঃ বিএমইউ এলামনি এসোসিয়েশন
বিভিন্ন কোর্স, সেমিনারের স্মৃতি
চেম্বার শিডিউল এবং এপয়েন্টমেন্টের সম্পর্কে জানুন