অর্থোপেডিক চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলো শারীরিক ব্যায়াম বা রিহ্যাবিলিটেশন। সঠিক ও সুনির্দিষ্ট ব্যায়াম ব্যথা কমাতে, জয়েন্টের স্বাভাবিক নড়াচড়া ফিরিয়ে আনতে, পেশী শক্তিশালী করতে এবং আঘাতের পুনরাবৃত্তি রোধে কার্যকর ভূমিকা রাখে। আমাদের প্রতিটি রিহ্যাবিলিটেশন প্ল্যান ডাক্তারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রোগ, বয়স, পেশা এবং দৈনন্দিন কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে বিশেষভাবে তৈরি করা হয়।
জয়েন্টে ব্যথা বা নাড়াতে কষ্ট হওয়া রোগী
হাড় ভাঙা ও অপারেশনের পরবর্তী সুস্থতার জন্য
খেলোয়াড় বা স্পোর্টস ইনজুরিতে আক্রান্ত রোগী
দীর্ঘদিনের ঘাড় বা কোমর ব্যথায় ভোগা রোগী
আর্থ্রাইটিসের রোগী (যাঁরা অপারেশন ছাড়া বা পিছিয়ে দিয়ে সুস্থ থাকতে চান)
ব্যথা কমানো, হাঁটু স্থায়িত্ব বা ব্যালেন্স বাড়ানো এবং আপনাকে দ্রুত দৈনন্দিন স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার লক্ষ্যে পরিকল্পিত।
হাঁটুর ক্ষয়রোগ বা অস্টিওআর্থ্রাইটিস
এসিএল (ACL) ও লিগামেন্ট ইনজুরি (অপারেশনের আগে ও পরবর্তী রিহ্যাব)
মেনিসকাস ইনজুরি
হাঁটু প্রতিস্থাপন বা নি-রিপ্লেসমেন্ট (Knee Replacement) পরবর্তী পুর্নবাসন
কোয়াড্রিসেপস ও হ্যামস্ট্রিং পেশী শক্তিশালী করা
হাঁটুর স্বাভাবিক নড়াচড়া (Range of Motion) ফিরিয়ে আনা
হাঁটার ধরণ সংশোধন (Gait correction) ও শরীরের ভারসাম্য বৃদ্ধি করা
কাঁধ ও হাতের নড়াচড়ার সক্ষমতা ফিরিয়ে আনা, শক্তভাব (Stiffness) দূর করা এবং ব্যথা কমানোর লক্ষ্যে পরিকল্পিত।
ফ্রোজেন শোল্ডার বা কাঁধ শক্ত হয়ে যাওয়া
রোটেটর কাফ বা কাঁধের পেশী ও লিগামেন্টের ইনজুরি
শোল্ডার ইমপিন্জমেন্ট (কাঁধ নড়াচড়া করতে কামড়ানি বা আটকানো ভাব)
কনুই ও কব্জির বিভিন্ন জটিলতা
কাঁধের স্বাভাবিক নড়াচড়ার ক্ষমতা বাড়াবার ব্যায়াম
স্ক্যাপুলা বা কাঁধের পিছনের হাড়ের পেশী শক্তিশালী করা
হাত ও কাঁধের স্বাভাবিক ব্যবহার ধীরে ধীরে ফিরিয়ে আনা
ব্যথা নিয়ন্ত্রণ, শরীরের সঠিক ভঙ্গি (Posture) ফিরিয়ে আনা এবং মেরুদণ্ডের স্থায়িত্ব ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পিত।
ঘাড় ব্যথা এবং সার্ভাইকাল স্পন্ডাইলোসিস
কোমর ব্যথা
স্লিপ ডিস্ক / ডিস্ক প্রোলাপ্স এবং সায়াটিকা
স্পাইন অপারেশন পরবর্তী রোগীদের জন্য
কোর শক্তিশালী করা (Core Strengthening)
বসা ও দাঁড়ানোর সঠিক ভঙ্গি গঠন
ফ্লেক্সিবিলিটি ও নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ (Flexibility & Nerve Gliding Exercise)
খেলোয়াড় ও শারীরিক অনুশীলনে সক্রিয় ব্যক্তিদের নিরাপদে পুনরায় খেলাধুলা ও আগের শক্তিমত্তায় ফিরিয়ে আনার সুনির্দিষ্ট ও ধাপভিত্তিক প্রোগ্রাম।
এসিএল এবং লিগামেন্ট ইনজুরি
মাংসপেশি এবং টেন্ডন (রগ) ইনজুরি
মেনিস্কাস ইনজুরি
অতিরিক্ত ব্যবহার জনিত আঘাত
পেশীর শক্তি ও সহনশীলতা বৃদ্ধি (Strength and endurance training)
ভারসাম্য ও শারীরিক অনুভূতির নিয়ন্ত্রণ সমন্বয় (Balance and proprioception)
নির্দিষ্ট খেলাধুলার উপযোগী নড়াচড়ার প্রশিক্ষণ (Sport-specific movement training)
অপারেশনের পর স্বাভাবিক জীবনে দ্রুততার সাথে ফিরে যাওয়ার জন্য কার্যকর।
জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি
আর্থ্রোস্কোপিক সার্জারি
হাড়ভাঙা অপারেশন পরবর্তী
টেন্ডন এবং লিগামেন্ট রিপেয়ার
জড়তা এবং ফোলা কমানো
জয়েন্ট এর নড়াচড়া ফিরিয়ে আনা
পেশির শক্তি ফিরিয়ে আনা
বিস্তারিত ক্লিনিক্যাল পরীক্ষা: রোগীর শারীরিক অবস্থা ও সমস্যার নিখুঁত পর্যবেক্ষণ।
রোগভিত্তিক সঠিক ব্যায়াম নির্বাচন: সুনির্দিষ্ট ডায়াগনোসিসের ওপর ভিত্তি করে মানানসই এক্সারসাইজ নির্ধারণ।
ধাপে ধাপে ব্যায়ামের মাত্রা বৃদ্ধি: সহনশীলতা অনুযায়ী আস্তে আস্তে ব্যায়ামের তীব্রতা বাড়ানো (Gradual progression)।
নিয়মিত তদারকি ও আপডেট: রোগীর উন্নতির ওপর নির্ভর করে নিয়মিত প্রোগ্রাম পরিবর্তন ও মানানসই করা।
বিশেষ দ্রষ্টব্য: কাঙ্ক্ষিত ও দ্রুততম ফলাফলের জন্য আমাদের রিহ্যাবিলিটেশন সেবাটি সবসময় মূল মেডিসিন বা সার্জারি চিকিৎসার সাথে সমন্বয় রেখে পরিচালনা করা হয়।
যেকোনো ধরনের ব্যায়াম শুরু করার আগে অভিজ্ঞ ডাক্তারের সঠিক মূল্যায়ন ও পরামর্শ নেওয়া জরুরি। ভুল উপায়ে বা তত্ত্বাবধান ছাড়া ব্যায়াম করলে ব্যথা বাড়তে পারে কিংবা সুস্থ হওয়ার প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে।